ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আনোয়ারায় এনসিপির ‘ফ্রি বাস সেবা’ চালু

নিজস্ব প্রতিবেদক ২৭ মে ২০২৬ বিকাল ৭:৩৮ সময়

এনসিপির এই ফ্রি বাস সেবার কারণে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীদের মাঝে বেশ স্বস্তি লক্ষ্য করা গেছে।

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আনোয়ারায় এনসিপির ‘ফ্রি বাস সেবা’ চালু

ফটো: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এবার ঈদুল আযহায়ও ঘরমুখো আনোয়ারাবাসীর যাতায়াতের ভোগান্তি কমাতে শাহ আমানত ব্রিজ থেকে আনোয়ারা চাতরী চৌমুহনী টানেল সড়ক পর্যন্ত বিশেষ ‘ঈদ শুভেচ্ছা ফ্রি বাস সেবা’ চালু করেছে ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)।

বুধবার (২৬ মে) উপজেলার টানেল চত্বর মোড়ে এনসিপি সমর্থিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যতিক্রমী ফ্রি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

বিশেষ এই ফ্রি বাস সেবাটির সার্বিক তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী দেলওয়ার হোসেন। 

অতিথির বক্তব্যে জুবাইরুল আলম মানিক বলেন, ঈদে বাড়ি ফেরার সময় সাধারণ মানুষকে যেন অতিরিক্ত ভাড়া বা যাতায়াতের ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্যই জনকল্যাণমূলক এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আনোয়ারার সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে এনসিপি ও জাতীয় নাগরিক পার্টি এভাবে পাশে থাকবে। 

ঈদ শুভেচ্ছা ফ্রি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাফি আউয়াল, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ আরিফ, আহমদ নুর, গিয়াস উদ্দিন, মোহাম্মদ সাগর, স্বপ্নীল বড়ুয়া, সাজ্জাদ হোসেন, আরমান উদ্দীন ও নয়নসহ আনোয়ারা উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এনসিপির এই ফ্রি বাস সেবার কারণে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীদের মাঝে বেশ স্বস্তি লক্ষ্য করা গেছে।

ট্যাগ: #ঈদুল আযহা #এনসিপি #ফ্রি বাস সার্ভিস
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।