ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
রাজনীতি ব্রেকিং

এই অঞ্চলে ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে মাওলানা আবু তাহের কোনো রক্তচক্ষুকে ভয় পাননিঃ আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক ৩০ মে ২০২৬ রাত ৮:৫৬ সময়
এই অঞ্চলে ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে মাওলানা আবু তাহের কোনো রক্তচক্ষুকে ভয় পাননিঃ আলোচনা সভায় বক্তারা

মাওলানা আবু তাহের স্মরণসভা | ফটো: প্রিয় আনোয়ারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু তাহেরের স্মরণে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

1000177066শনিবার (৩০ মে, ২০২৬) চট্টগ্রামের আনোয়ারার ‘দি কিং অব আনোয়ারা কনভেনশন হলে’ আনোয়ারা ইসলামিক সেন্টার (এআইসি)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত স্মৃতিচারণমূলক স্মারক গ্রন্থ "স্মৃতিতে অম্লান"-এর মোড়ক উন্মোচন করা হয়।

1000177008আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবদুল গণির সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের শীর্ষস্থানীয় কৃতি আলেম ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিয়ে মাওলানা আবু তাহেরের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেন, “অধ্যক্ষ আবু তাহের (রাহি.)-এর হাত ধরেই আমাদের অনেকের ইসলামী আন্দোলনে আসার সুযোগ হয়েছে। তিনি এমন একজন পণ্ডিত ছিলেন, যাঁর আলোচনা শুনে মানুষ ইসলামি আন্দোলনে ঝাঁকে ঝাঁকে উড়ে আসতেন। আজকে যাঁরা ইসলামী আন্দোলনের বড় বড় নেতা, তাঁরা প্রায় সবাই মাওলানা আবু তাহেরের হাতে গড়া জনশক্তি। এত বড় একজন জাতীয় নেতা হয়েও তিনি অত্যন্ত সরল জীবনযাপন করতেন, যা সত্যিই বিরল। তাঁর নেতৃত্ব শুধু রাজনীতিতে নয়, শিক্ষাঙ্গনসহ বিভিন্ন সামাজিক সেক্টরে গভীর প্রভাব ফেলেছে।”

1000177067
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “অধ্যক্ষ আবু তাহের ছিলেন জ্ঞানের সাগর এবং একাধিক ভাষার অধিকারী। তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন নেতা ছিলেন, যিনি মধ্যপ্রাচ্য ও ইউরোপেও দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত সৃজনশীল নেতা ছিলেন এবং তৎকালীন আমাদের শীর্ষ নেতারাও ওনাকে নিয়ে গর্ব করতেন। তবে অত্যন্ত দুঃখজনক যে, তাঁর ইন্তেকালের পর আমরা সেদিন স্বাধীনভাবে জানাজা পড়ার অধিকারটুকু পর্যন্ত পাইনি। আজকে দলমত নির্বিশেষে এই বিশাল আলোচনা সভাই প্রমাণ করে যে, তিনি সবার হৃদয়ে কতটা সম্মানের জায়গায় অবস্থান করছেন।”

1000177065 বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “আমরা এমন এক স্বৈরাচারী জমানায় ছিলাম যখন বরেণ্য এই রাজনীতিবিদের জানাজা পর্যন্ত আমরা ভালো করে আদায় করতে পারি নাই। অথচ তিনি এই অঞ্চলে ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো রক্তচক্ষুকে ভয় করেন নাই। তিনি শুধু আনোয়ারার কৃতি সন্তান নন, পুরো বাংলাদেশের কৃতি সন্তান; এই দেশের ছাত্রদের আলোর মশাল ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তাঁর পিতাও একজন গর্বিত আলেম ছিলেন। কওমী ও আলিয়া ধারার আলেমদের মধ্যে সমন্বয় করার জন্য তিনি তাফসির মাহফিলের আয়োজন করতেন। অধ্যক্ষ আবু তাহের ধর্মীয় রাজনীতির সব বিভেদ দূর করতে সক্ষম হয়েছিলেন এবং তাফসীর মাহফিলের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন।”

1000177068 চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, “জনগণের দায়িত্ব ও আমানত কী জিনিস, তা মাওলানা আবু তাহের ভাই থেকে শেখার প্রয়োজন রয়েছে। এত বড় দায়িত্ব পালন এবং বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার থাকার পরও তিনি ছিলেন সম্পূর্ণ নির্লোভ, যা বর্তমান যুগের রাজনৈতিক নেতাদের ক্যারিয়ারে অত্যন্ত দুর্লভ একটি গুণ।”

চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “মাওলানা আবু তাহের জ্ঞান আহরণের এক অনন্য মানুষ ছিলেন। তিনি আরবিসহ বিভিন্ন বিষয়ের ওপর গভীর জ্ঞান চর্চা করতেন। তিনি জ্ঞানী লোকদের খুব কদর করতেন এবং দলমত নির্বিশেষে সম্মানিত ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শন করতেন।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “মাওলানা আবু তাহের ছিলেন আদর্শিক দায়িত্বশীলের এক অনুপম ব্যক্তিত্ব। বিশেষ করে তিনি ছিলেন একজন সার্বজনীন ব্যক্তিত্ব। আমরা যাঁরা আদর্শিক রাজনীতি ও ইসলামি আন্দোলন করি, তাঁদের জন্য ওনার চরিত্র থেকে শেখার অনেক কিছু রয়েছে।”

স্মারক গ্রন্থ "স্মৃতিতে অম্লান" প্রকাশনা পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ আবুল হাছান খোকা ও সদস্য মোহাম্মদ হাবীবুল্লাহর যৌথ ও সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম পরিচালক অধ্যাপক জাফর সাদেক, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জেলা শিবিরের সভাপতি ফরমানুর রহমান জাহিন, বিএনপির সাবেক উপজেলা সেক্রেটারি হুমায়ূন কবির আনসার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জোবাইরুল ইসলাম মানিক, নেজামে ইসলাম চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হাসান জিয়া এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা।

1000177069
এছাড়াও আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ.ক.ম ফরিদুল আলম, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, সদরঘাট থানা আমীর অধ্যাপক আবদুল গফুর, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, অধ্যক্ষ আবদুস সালাম আনোয়ারী, মোহাম্মদ ওবায়দুল্লাহ, নাছির উদ্দীন শাহ, আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ। 

দীর্ঘ এই আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা আবু তাহেরের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

ট্যাগ: #মাওলানা আবু তাহের #স্মরণসভা #আনোয়ারা ইসলামিক সেন্টার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।