ব্রেকিং
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি
অর্থনীতি ব্রেকিং

এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক ২৭ জুলাই ২০২৬ দুপুর ৩:৪৯ সময়

এর মাধ্যমে পুরো অঞ্চলে অন্তত এক লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে, যা চট্টগ্রামকে আধুনিক শিল্প ও লজিস্টিকস হাব হিসেবে রূপান্তরের পাশাপাশি বাংলাদেশ-চীন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু

চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু আনোয়ারায় | ফটো: সংগৃহীত

প্রায় এক দশকের দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বপ্নের এই মেগা প্রকল্পের শুভ সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিনিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ পর্বে একটি ঐতিহাসিক সাব-লিজ চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সিইআইজেডের অফিসিয়াল স্লোগান উন্মোচন, ওয়ান-স্টপ সার্ভিস এর উদ্বোধন এবং স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও চীনের জি-টু-জি (জি২জি) যৌথ উদ্যোগের আওতায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় ৭৮৩ একর জমিতে এই বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই সিইআইজেডের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বেজার বাস্তবায়নে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৪ হাজার ১৮৯ কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বাকি ২,৪৬৭ কোটি টাকা চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) সুবিধার আওতায় ঋণ হিসেবে পাওয়া যাবে।

এই অর্থ দিয়ে অভ্যন্তরীণ সড়ক, বিদ্যুৎ উপকেন্দ্র, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন লাইন এবং সেন্ট্রাল এফেলােয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)-সহ নানা সহায়ক অবকাঠামো তৈরি করা হবে।

চট্টগ্রাম বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় ভৌগোলিকভাবে অত্যন্ত সুবিধাজনক স্থানে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলটি চালু হলে অন্তত ৫০০ মিলিয়ন (৫০ কোটি) মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর মাধ্যমে পুরো অঞ্চলে অন্তত এক লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে, যা চট্টগ্রামকে আধুনিক শিল্প ও লজিস্টিকস হাব হিসেবে রূপান্তরের পাশাপাশি বাংলাদেশ-চীন কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

ট্যাগ: #চীনা অর্থনৈতিক অঞ্চল #সিইপিজেড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।