ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
শিক্ষা ব্রেকিং

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আনোয়ারা উপজেলা ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ দুপুর ৩:৩ সময়

এই দিনটিকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শুভকামনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ব্যানার টাঙানো হয়েছে।

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আনোয়ারা উপজেলা ছাত্রশিবির

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আনোয়ারা উপজেলা ছাত্রশিবির | ফটো: প্রিয় আনোয়ারা

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য ও শুভকামনা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা। এই দিনটিকে কেন্দ্র করে আনোয়ারা উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শুভকামনা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে ব্যানার টাঙানো হয়েছে।

পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখার সভাপতি আলী হোসাইন বলেন, ‘আজকের এই বিশেষ দিনে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য আমি দোয়া কামনা করছি। ছাত্রশিবির আনোয়ারা উপজেলা সভাপতি হিসেবে, আমি আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বোচ্চ সাফল্য কামনা করি। আপনারা দেশ ও জাতির ভবিষ্যৎ, আপনাদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।’

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আপনারা নিজেদের আত্মবিশ্বাস ও প্রস্তুতির ওপর ভরসা রেখে এগিয়ে যান। আল্লাহ আপনাদের সহায় হোন। আমরা মহান রবের কাছে প্রার্থনা করি, আপনারা যেন সকল পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন এবং আপনাদের আগামীর পথচলা সফল ও সুন্দর হোক।’

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে শাখাটির পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

ট্যাগ: #এসএসসি #ছাত্রশিবির #দাখিল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।