ব্রেকিং
চট্টগ্রামে ভিটামিন এ ক্যাম্পেইনঃ লক্ষ্য ১৪ লাখের বেশি শিশু আনোয়ারায় বাবার লাশ দাফনের সময় পরিবারের ওপর হামলা, প্রতিবেশী গ্রেপ্তার আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১ আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আনোয়ারার কৃতিব্যক্তিত্বঃ বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কিরীটি ভূষণ দাশগুপ্ত চবি সিনেট সদস্য মনোনীত হলেন এমপি সরওয়ার জামাল নিজাম দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারাঃ শিক্ষা খাতের তিন উন্নয়ন সময়ের দাবি বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা কর্ণফুলীতে খাল খননের বরাদ্দ ফেরত গেল কোষাগারে চট্টগ্রামে ভিটামিন এ ক্যাম্পেইনঃ লক্ষ্য ১৪ লাখের বেশি শিশু আনোয়ারায় বাবার লাশ দাফনের সময় পরিবারের ওপর হামলা, প্রতিবেশী গ্রেপ্তার আনোয়ারায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতঃ প্রধান অভিযুক্ত গিয়াস গ্রেফতার আনোয়ারায় পেটের ভেতর করে ইয়াবা পাচার, রোহিঙ্গাসহ আটক ১ আনোয়ারায় মাদক ও ভূমি দস্যুতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন আনোয়ারার কৃতিব্যক্তিত্বঃ বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কিরীটি ভূষণ দাশগুপ্ত চবি সিনেট সদস্য মনোনীত হলেন এমপি সরওয়ার জামাল নিজাম দক্ষিণ চট্টগ্রামের প্রাণকেন্দ্র আনোয়ারাঃ শিক্ষা খাতের তিন উন্নয়ন সময়ের দাবি বারখাইন ইউনিয়নে চোরের উপদ্রবঃ এক রাতে পৃথক তিনটি চুরির ঘটনা কর্ণফুলীতে খাল খননের বরাদ্দ ফেরত গেল কোষাগারে
রাজনীতি

ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যাব না, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই নেবঃ সংসদে জামায়াত এমপি শাহজাহান

নিজস্ব প্রতিবেদক ২৮ জুন ২০২৬ রাত ৯:৬ সময়
ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যাব না, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই নেবঃ সংসদে জামায়াত এমপি শাহজাহান

ফটো: সংগৃহিত

জামায়াতে ইসলামীকে ‘ইসলামী দল নয়’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দলটির সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরী। আজ শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়াও না, লালবাগেও যাবো না। এই মহান সংসদে, জামায়াতে ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।’

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইঙ্গিত করে শাহজাহান চৌধুরী বিদ্রুপের সুরে বলেন, চট্টগ্রামে এখন সাধারণ মানুষের মধ্যে কথা উঠেছে যে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, কারণ ফতোয়া এখন এই পার্লামেন্টেই দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ না করে তিনি তাকে ‘হাল জামানার মুফতি’ বলে আখ্যা দেন এবং মন্তব্য করেন যে তিনি আলিফ-বা-তা-ও জানেন না। জামায়াত নেতা আরও উল্লেখ করেন, জামায়াতকে জানতে হলে দলটির ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী আদতে কোনো ইসলামী দল নাকি অন্য কিছু, সে বিষয়ে নতুন করে ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে একই দিনের বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো নতুন তর্ক উত্থাপন করে তিনি সংসদকে উত্তপ্ত করতে চান না। তবে সবাইকে নিজেদের ইতিহাস ও ভূমিকা নিজেরা বিচার করার আহ্বান জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, ১৯৭১ সালে কে কোথায় ছিলেন তা সবারই জানা। স্বাধীনতার ঠিক একদিন আগে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল এবং কেন বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করতে চেয়েছিল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

বিএনপির এই প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির জোর দাবি জানিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের জাতি অবশ্যই সব সময় স্মরণ করবে। তবে একই সাথে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সেই সময়কার আত্মত্যাগকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।