ব্রেকিং
কর্ণফুলীতে কোস্ট গার্ডের জব্দ করা ডিএপি সার বিক্রির অভিযোগ পুলিশের সদস্যের বিরুদ্ধে! গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্ণফুলীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ গণরায় বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ মইজ্জ্যারটেক চেকপোস্টে ১৬ হাজার ৬০০ ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার ৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস কর্ণফুলীতে কোস্ট গার্ডের জব্দ করা ডিএপি সার বিক্রির অভিযোগ পুলিশের সদস্যের বিরুদ্ধে! গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্ণফুলীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ গণরায় বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ মইজ্জ্যারটেক চেকপোস্টে ১৬ হাজার ৬০০ ইয়াবাসহ একই পরিবারের ৩ জন গ্রেপ্তার ৩৬ জুলাই ২০২৪ঃ ভারতে পালাল হাসিনা, জনতার বাধভাঙা উচ্ছ্বাস আনোয়ারা থেকে শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার দমন-পীড়নের রাজনীতি ফিরলে ছাত্রসমাজ আবারও প্রতিরোধ গড়বেঃ কর্ণফুলীতে শিবির নেতা জাহিন আনোয়ারায় দুই রোহিঙ্গার পেট থেকে মিলল ৯ হাজার ইয়াবা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় ছাত্র-যুব-স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ জবি ও ঢাকা কলেজে  ছাত্রদলের হামলার অভিযোগে উত্তাল ক্যাম্পাস
রাজনীতি ব্রেকিং

গণরায় বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

নিজস্ব প্রতিবেদক ৫ আগস্ট ২০২৬ রাত ৯:৩২ সময়

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য গণভোটের গণরায় কার্যকর করা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার বিকল্প নেই।

গণরায় বাস্তবায়নের দাবিতে আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ

১১ দলীয় ঐক্যের গণমিছিল | ফটো: প্রিয় আনোয়ারা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন এবং জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ ও গণমিছিল।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টানেল মোড় এলাকায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গনি। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির ড. হেলাল উদ্দিন নোমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, খেলাফত মজলিস আনোয়ারা উপজেলা সভাপতি মাওলানা আবরার, আমির সিরাজুল ইসলাম খান, মোহাম্মদ জসিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা সভাপতি সাইফুদ্দিন, নাছির উদ্দিন শাহ, মাওলানা মোহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী, নজরুল করিম, হাফেজ মোহাম্মদ হারুনসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীক। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নের জন্য গণভোটের গণরায় কার্যকর করা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার বিকল্প নেই। তারা জাতীয় স্বার্থে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি গণমিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে শশী ক্লাব এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ট্যাগ: #জামায়াত #১১ দলীয় ঐক্য #এনসিপি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।