ব্রেকিং
গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? উপজেলা সাংবাদিকতার সংকটঃ প্রভাব ও নীরবতার রাজনীতি আনোয়ারাসহ চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ আনোয়ারায় বন্যাদুর্গতদের পাশে বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম কোলে ৮ মাসের শিশু, শরীরে জড়ানো ২৪ হাজার ইয়াবা! মহাসড়কে যেভাবে ধরা পড়ল এই দম্পতি আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম
জাতীয়

হরিদাস থেকে তাওহীদ! ৮১ ফুটের রামমূর্তি বানিয়ে আলোচনায় আসা কে এই ভয়ংকর প্রতারক?

ডেস্ক রিপোর্ট ১৩ জুলাই ২০২৬ বিকাল ৫:১৩ সময়
হরিদাস থেকে তাওহীদ! ৮১ ফুটের রামমূর্তি বানিয়ে আলোচনায় আসা কে এই ভয়ংকর প্রতারক?

ফটো: সংগৃহীত

গাইবান্ধার বহুরূপী প্রতারক শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস ওরফে তাওহীদ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবিবার (১২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের ভুয়া ‘প্রটোকল অফিসার’ পরিচয় দিয়ে চাকরি, বদলি ও পদোন্নতির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, হরিদাস একসময় রাজধানীর উত্তরায় সাধারণ ইলেকট্রিশিয়ান ও পুরোনো এসি কেনাবেচার কাজ করতেন। তবে আওয়ামী লীগ সরকারের আমলে রাতারাতি নিজের ভাগ্য বদলাতে তিনি নিজেকে প্রটোকল অফিসার হিসেবে দাবি করা শুরু করেন। পরবর্তীতে গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার একটি রামমূর্তি নির্মাণ করতে গিয়ে তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ২০১৪ সাল থেকে এই ভুয়া পরিচয় ব্যবহার করে দেশের অন্তত শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন হরিদাস। এর আগে ২০২২ সালের নভেম্বরে র‍্যাবের হাতেও এক সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সে সময় তার নামে চার কোটি টাকারও বেশি অবৈধ সম্পদের সন্ধান পেয়েছিল সংস্থাটি।

হরিদাসের অতীত ঘেঁটে জানা যায়, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় অবৈধভাবে ভারতে গিয়ে কৌশলে এতিম সনদ নিয়ে পড়াশোনা ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণ নেন তিনি। ২০১০ সালে দেশে ফিরে উত্তরার একটি হাসপাতালের এসি মেরামতের কাজ শুরু করেন। পরে ২০১৯ সালে ধর্মান্তরিত হয়ে এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করে নিজের নাম বদলে রাখেন 'তাওহীদ ইসলাম'।

শ্বশুর ও নিজের নতুন ধর্মীয় পরিচয় খাটিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জমি কেনেন হরিদাস। সেখানে মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে কোনো রসিদ ছাড়াই লাখ লাখ টাকা হাতিয়ে নেন এবং প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলেন ‘প্যারিস সুইমিংপুল এন্টারটেইনমেন্ট পার্ক’ নামের একটি রিসোর্ট। নিজেকে বিত্তশালী ও প্রভাবশালী প্রমাণ করতে তিনি দামি গাড়ি ও পোশাক পরে ঘুরতেন এবং বড় বড় উন্নয়ন প্রকল্পের লোভ দেখাতেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।