ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আন্তর্জাতিক ব্রেকিং

ইজরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২৬ রাত ১২:২১ সময়
ইজরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশী নিহত

লেবাননে ইজরায়েলি হামলা | ফটো: সংগৃহিত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরাইলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। 

সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুরে এই বর্বরোচিত হামলা চালানো হয়। হামলায় ওই দুই বাংলাদেশির সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় সংবাদদাতারা।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, জিবদিন গ্রামের একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার সময় নিহত ব্যক্তিরা ওই বাড়িতে অবস্থান করছিলেন অথবা বাড়ির কাছাকাছি নির্মাণ বা কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শক্তিশালী বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। উল্লেখ্য যে, জিবদিন গ্রামে একই দিনে ইসরাইলি বাহিনী দুইবার আক্রমণ চালিয়েছে।

লেবানন ও ইসরাইল সীমান্তে চলমান ভয়াবহ উত্তেজনার মাঝে এই প্রাণহানির ঘটনায় লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জীবন বাঁচাতে অনেক প্রবাসী নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে নিহত দুই বাংলাদেশি কর্মীর নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

গত কয়েক মাস ধরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান ও ড্রোন হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এসব হামলায় সশস্ত্র গোষ্ঠীর পাশাপাশি সাধারণ বেসামরিক নাগরিক এবং সেখানে কর্মরত বিদেশি শ্রমিকরা বারবার প্রাণ হারাচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় অনেক বাংলাদেশি এখনো ঝুঁকি নিয়ে কাজ করছেন, যা বর্তমানে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।