ইরানের একাধিক শহরে ফের যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর 'হামলার চেষ্টার' জবাব হিসেবে ইরানের বিভিন্ন শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ফটো: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর 'হামলার চেষ্টার' জবাব হিসেবে ইরানের বিভিন্ন শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন এই হামলার পরপরই দক্ষিণ ইরানের একাধিক শহর ও দ্বীপে দফায় দফায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এছাড়া হরমোজগান প্রদেশের প্রধান বন্দরনগরী বন্দর আব্বাসসহ গুরুত্বপূর্ণ আবু মুসা, কিশ ও কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণ ঘটে। তবে হরমোজগান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।
অন্যদিকে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা হিসেবে পরিচিত বুশেহর প্রদেশেও একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।