ব্রেকিং
ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
অর্থনীতি ব্রেকিং

ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬ বিকাল ৬:৪০ সময়

নবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

ফটো: সংগৃহীত

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অতিরিক্ত মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন, সরবরাহ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। 

সাধারণ ভোক্তাদেরও এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে সরকারি এই সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বার্থে এই নিষেধাজ্ঞা ও আদেশ জারি করে।

নিষেধাজ্ঞা পাওয়া খাদ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে ইষ্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ল্যাবরেটরি পরীক্ষায় এই তিনটি খাদ্যপণ্যে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই গুরুতর অপরাধে প্রতিষ্ঠান তিনটিকে তাদের উৎপাদিত এই নির্দিষ্ট পণ্যগুলো বাজার ও বিক্রয়কেন্দ্র থেকে অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার ওপর জোর দিয়েছে বিএফএসএ।

সংস্থাটি আরও জানিয়েছে, বাজার সচল ও নিরাপদ রাখতে নিয়মিত নজরদারি ও পণ্যের গুণগত মান পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগামীতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: #ইস্টবেকার #বিএসটিআই #বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।