ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
জাতীয়

ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতঃ নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক ৪ মে ২০২৬ রাত ১১:১৮ সময়

দুর্যোগের সময় জানমালের ঝুঁকি এড়াতে দেশের সকল অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতঃ নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

বজ্রসহ দমকা হাওয়া | ফটো: সংগৃহীত

চট্টগ্রাম আনোয়ারাসহ সারাদেশে আগামী ১২ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

আজ সোমবার (৪ মে) রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের আটটি বিভাগের ওপর দিয়ে এই তীব্র ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিশেষ বার্তায় জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র কালবৈশাখী আঘাত হানতে পারে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় প্রবল বিজলি চমকানোসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের সময় জানমালের ঝুঁকি এড়াতে দেশের সকল অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

ট্যাগ: #কালবৈশাখী #ঝড় #বজ্র
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।