ব্রেকিং
জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন?
আনোয়ারা ব্রেকিং

জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম

নিজস্ব প্রতিবেদক ২০ জুলাই ২০২৬ রাত ৮:২ সময়

প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর হাতে সরাসরি ত্রাণ সামগ্রী তুলে দেন।

জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম

ফটো: সংগৃহীত

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

সোমবার (২০ জুলাই) দুপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলীয় বেড়িবাঁধ ও বিপন্ন পরিবারগুলোর সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে তিনি এই সফর করেন।

এ সময় সরওয়ার জামাল স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং দুর্যোগ কাটিয়ে উঠতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে এমপি সরওয়ার জামাল নিজাম রায়পুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি দক্ষিণ সরেঙ্গা এলাকায় যান এবং সেখানে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর হাতে সরাসরি ত্রাণ সামগ্রী তুলে দেন।

দক্ষিণ সরেঙ্গায় ত্রাণ বিতরণকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ সরকারি পদস্থ কর্মকর্তারা এমপির সাথে ছিলেন।
এছাড়া ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকাতেও বিপন্ন মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের কথা বলেন তিনি।

ত্রাণ বিতরণ ও বেড়িবাঁধ পরিদর্শনের সময় সরকারী কর্মকর্তাদের পাশাপাশি আনোয়ারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

জনগণের কল্যাণে নিরলসভাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সংসদ সদস্য জানান, দুর্গত মানুষের কষ্ট লাঘবে তাদের এই মানবিক ও প্রশাসনিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগ: #বন্যা #বেড়িবাঁধ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।