জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কর্ণফুলীতে আজ মাঠে নামছে ইসলামী ছাত্রশিবির
এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম।
ফাইল ছবি | ফটো: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার’ এর দাবিতে চট্টগ্রামের কর্ণফুলীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে কর্ণফুলীর ক্রসিং চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
‘অদম্য জুলাই’ শীর্ষক এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর করা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হবে বলে জানায় চট্টগ্রাম পশ্চিম জেলার শিবির নেতৃবৃন্দ।
এছাড়া, কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠন পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।