ব্রেকিং
জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম? জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী আনোয়ারায় সহস্রাধিক দুর্গত পরিবারের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ ওঝার কাছে যাওয়ার আগে সিভিল সার্জনের কড়া হুঁশিয়ারি! আনোয়ারাসহ চট্টগ্রামে সাপের কামড়ে রেকর্ড আক্রান্ত তালাকের পরও মেটেনি ক্ষোভ! সাবেক স্ত্রীর গোপন ভিডিও ছড়ানো কে এই নাঈম?
জাতীয় ব্রেকিং

জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক ১৫ জুলাই ২০২৬ রাত ৮:১০ সময়

জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

রাষ্ট্রপতি সাহাবুদ্দীন চুপ্পু | ফটো: সংগৃহীত

একই সাথে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত-পথ-নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই শহীদ দিবস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দিন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের পাশাপাশি আন্দোলনে আহত সেইসব তরুণ-তরুণীর প্রতিও গভীর শ্রদ্ধা জানান, যাদের অনেকে আজও স্থায়ী শারীরিক ক্ষয়ক্ষতি ও যন্ত্রণা নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন। একই সাথে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং জুলাইযোদ্ধাসহ গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সব দেশপ্রেমিক নাগরিকের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

বাণীতে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম, খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। গত ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাত এবং দেশের বিভিন্ন স্থানে বীর তরুণদের আত্মত্যাগ এই আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। পরবর্তীতে সর্বস্তরের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানে রূপ নেয়।

রাষ্ট্রপতি আরও জোর দিয়ে বলেন, এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর একক অর্জন নয়। এটি ছিল মূলত গণতন্ত্রকামী সাধারণ মানুষের সম্মিলিত সাহস, অভূতপূর্ব আত্মত্যাগ ও মুক্তির আকাঙ্ক্ষার ফল। জুলাইয়ের শহীদদের এই আত্মদান আমাদের মনে করিয়ে দেয় যে, রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস হলো জনগণ। তাই জনগণের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবসময় অনুপ্রেরণা জোগাবে।

বাণীতে তিনি আরও জানান, শহীদ ও আহত জুলাইযোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

সরকারের এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও মানবিক সংগঠনকেও বন্যার্ত ও জুলাইযোদ্ধাদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সবশেষে রাষ্ট্রপতি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।