ব্রেকিং
কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী কর্ণফুলীতে বাস-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘাত, সিএনজি চালক নিহত ইস্টবেকারসহ ৩ খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক মেজর মোজাফফর গ্রেপ্তার জুলাই শহীদ দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা আনোয়ারায় ডাকাতির নেপথ্যে সেই ‘চকরিয়া সিন্ডিকেট’ বারখাইনে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন সরওয়ার জামাল নিজামের সহধর্মিণী আনোয়ারায় বন্যার্তদের মাঝে হাজির রুহুল কবির রিজভী! এসে কাদের উপর ক্ষোভ ঝাড়লেন? চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতির বাতিঘর ব্যারিস্টার বজলুস সাত্তারঃ জীবন, কর্ম ও পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা গৃহহীন ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আনোয়ারা বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী
জাতীয়

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছেঃ মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট ১৮ জুলাই ২০২৬ রাত ৯:৪০ সময়

তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ, তবে বিরোধীদল এর ভুল ব্যাখ্যা দিচ্ছে।

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছেঃ মির্জা ফখরুল

ফটো: সংগৃহীত

জনগণের ভোটে নির্বাচিত সরকারই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে এবং এ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ, তবে বিরোধীদল এর ভুল ব্যাখ্যা দিচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে।

স্মরণসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধীদলের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন,

"আমাদের বিরোধীদল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফয়সালা হবে। আমার কাছে মনে হয়, জনগণকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। যেসব দল আমরা একসঙ্গে আন্দোলন করেছি, তারা সবাই মিলেই জুলাই সনদে সই করেছি। এই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়িত করব এবং এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।"

গণভোট ও সংবিধান সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব তাদের আপত্তির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, যে গণভোটের কথা বলা হচ্ছে, তার একটি বড় অংশ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। বিশেষ করে উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে, সেটিতে বিএনপি কখনই একমত হয়নি। তিনি অভিযোগ করেন, রিফর্ম কমিশন (সংস্কার কমিশন) তাদের সম্মতি ছাড়াই এই বিষয়গুলো নিয়ে এসেছে এবং এটি জাতির সঙ্গে এক ধরণের প্রতারণা।

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, জুলাই সনদের মূল বইটিতে স্পষ্টভাবে লেখা আছে যে, যে দল জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা তাদের নিজস্ব নির্বাচনী ইশতেহার (ম্যানিফেস্টো) অনুযায়ী এটি বাস্তবায়ন করবে। বিএনপি যেমন তাদের ৩১ দফায় অঙ্গীকারবদ্ধ, ঠিক তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) কাকরাইলের আইডিবি ভবন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা হুশিয়ারি দিয়েছিলেন যে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফয়সালা করা হবে এবং গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। মূলত সেই বক্তব্যেরই পাল্টা জবাব দিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।