ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

জুলধা প্রাথমিক বিদ্যালয়ে চুরি, কর্ণফুলীতে স্কুল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৯ এপ্রিল ২০২৬ রাত ১১:৩৪ সময়

গত ২৩ এপ্রিল রাতে উপজেলার পূর্ব জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরচক্রটি বিদ্যালয় থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায়, যার মধ্যে দুটি দামী প্রজেক্টরও ছিল।

জুলধা প্রাথমিক বিদ্যালয়ে চুরি, কর্ণফুলীতে স্কুল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

জুলধা ৪ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির সাগর (২৮), বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের শফিউল আলম (২২), এবং ফেনী জেলার বাসিন্দা বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় বসবাসরত নিজাম উদ্দিন হায়দার চৌধুরী (৫৪) ও কাজী আবুল কালাম (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল রাতে উপজেলার পূর্ব জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরচক্রটি বিদ্যালয় থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায়, যার মধ্যে দুটি দামী প্রজেক্টরও ছিল।

ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিংকু শ্রী দাশ বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় চোরচক্রের অবস্থান শনাক্ত করে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া প্রজেক্টরসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরচক্রের বাকি সদস্যদের বিষয়েও তদন্ত চলছে।

ট্যাগ: #কর্ণফুলী #চুরি #জুলধা #চোরচক্র
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।