ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীঃ মাদরাসা থেকে ফিরে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

কর্ণফুলী প্রতিনিধি ৬ জুন ২০২৬ রাত ১১:১০ সময়

দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে নেমেছিল মনির।

কর্ণফুলীঃ মাদরাসা থেকে ফিরে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

পুকুরে ডুবে শিশু মৃত্যু | ফটো: প্রিয় আনোয়ারা

কর্ণফুলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ বিন মনির (৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফকির ও মাওলানা আশরাফ আলীর বাড়ি সংলগ্ন একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ বিন মনির ওই এলাকার বাসিন্দা। একই ঘটনায় মাহারা নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে নেমেছিল মনির। এ সময় হঠাতই সে পানির গভীরে তলিয়ে যায়। একই সময়ে মাহারা নামে আরেক শিশুও পুকুরে পড়ে গিয়ে ডুবে যেতে থাকে।

বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরে নেমে দুজনকে উদ্ধার করেন। মাহারাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা গেলেও মনিরের অবস্থা ছিল আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা আরো জানান, মুমূর্ষু অবস্থায় মনিরকে উদ্ধার করে প্রথমে দ্রুত সাউথ চট্টগ্রাম হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য মহানগরের পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে লোকমুখে বিষয়টি শোনার পর পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।’

পুকুরে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ: #পুকুরে ডুবে মৃত্যু
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।