ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলী নদীতে সাম্পান ভাড়া বৃদ্ধিঃ ক্ষুব্ধ যাত্রী সাধারণ

নিজস্ব প্রতিবেদক ২১ এপ্রিল ২০২৬ বিকাল ৭:৩৫ সময়

প্রতিদিন নদী পার হয়ে কর্মস্থলে যাওয়া অনেক যাত্রী একে ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

কর্ণফুলী নদীতে সাম্পান ভাড়া বৃদ্ধিঃ ক্ষুব্ধ যাত্রী সাধারণ

কর্ণফুলী নদীতে সাম্পান ভাড়া বৃদ্ধিঃ ক্ষুব্ধ যাত্রী সাধারণ | ফটো: প্রিয় আনোয়ারা

কর্ণফুলী নদী পারাপারে সাম্পান ভাড়া ৫ টাকা বৃদ্ধির ঘোষণায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। কর্ণফুলী সাম্পান মালিক সমিতি একতরফাভাবে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। 
মালিক সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১ মে থেকে পুরাতন ব্রিজ ঘাট থেকে সদরঘাট ও অভয়মিত্র ঘাট পর্যন্ত প্রতিটি সাম্পান পারাপারে জনপ্রতি ভাড়া ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে সাম্পান মালিক সমিতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং সাম্পান রক্ষণাবেক্ষণসহ আনুষঙ্গিক ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করেছে। তাদের দাবি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পুরনো ভাড়ায় নৌযান পরিচালনা করা মালিকদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে।

ভাড়া বৃদ্ধির খবরে নিয়মিত যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত যাত্রীদের জন্য এই অতিরিক্ত ৫ টাকা বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন নদী পার হয়ে কর্মস্থলে যাওয়া অনেক যাত্রী একে ‘মরার উপর খাড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

প্রিয় আনোয়ারার সাথে আলাপকালে নিয়মিত চলাচলকারী এক যাত্রী আক্ষেপ করে বলেন, "নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে এমনিতেই দিশেহারা অবস্থা। দৈনিক যাতায়াতে ১৫ টাকা দিতেই হিমশিম খেতে হয়, সেখানে এখন ২০ টাকা দেওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে।" 

স্থানীয় সচেতন মহলের মতে, গণপরিবহন বা নৌপথে ভাড়া বৃদ্ধির আগে যাত্রী সাধারণের সক্ষমতা বিবেচনা করা জরুরি ছিল। ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

ট্যাগ: #কর্ণফুলী #মূল্যবৃদ্ধি #সাম্পান #মাঝি #যাত্রী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।