ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীর সাম্পান বাইচ; নদী রক্ষায় ঐতিহ্যের মেলবন্ধন

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ বিকাল ৭:৫৩ সময়

কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কর্ণফুলী নদী রক্ষা অত্যন্ত জরুরি।’

কর্ণফুলীর সাম্পান বাইচ; নদী রক্ষায় ঐতিহ্যের মেলবন্ধন

সাম্পান বাইচ প্রতিযোগিতা | ফটো: সংগৃহিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হয়েছে ২০তম সাম্পান বাইচ প্রতিযোগিতা। এতে প্রথম স্থান অর্জন করেছে ইছানগরেরকর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি দ্বিতীয় হয়েছে শিকলবাহারঅহিদিয়া কাশেম মাঝি দল এবং তৃতীয় স্থান পেয়েছে চরপাথরঘাটাররনি দল।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কর্ণফুলী হস্তচালিত বড় সাম্পান সমিতি

রোববার (১০ মে) বিকেলে নগরের অভয়মিত্র ঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতা কর্ণফুলী ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অন্তত ১১টি সাম্পান দল এতে অংশ নেয়। প্রতিযোগিতাকে ঘিরে কর্ণফুলী নদীর দুই তীরে হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান খেলা চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মির্জা ইসমাইল।

সাম্পান বাইচ দেখতে দর্শকদের উপচে পড়া ভীড়
সাম্পান বাইচ দেখতে দর্শকদের উপচে পড়া ভীড়

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামান নিজাম বলেন, ‘কর্ণফুলী নদী সাম্পান খেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ। ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তিনি আরও বলেন, ‘কর্ণফুলী নদী বাঁচলে চট্টগ্রাম বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কর্ণফুলী নদী রক্ষা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়েটের সাবেক ভিসি অধ্যাপক . মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মো. ইদ্রিস মিয়া, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকেরা জানান, কর্ণফুলী নদীর ঐতিহ্যবাহী সাম্পান সংস্কৃতি নদীকেন্দ্রিক জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।