ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার অবৈধ ট্রলিং নেট জব্দ

নিজস্ব প্রতিবেদক ২০ এপ্রিল ২০২৬ রাত ৩:৫২ সময়

অভিযান পরিচালনাকালে ওই ফ্যাক্টরি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ ট্রলিং নেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১২ কোটি টাকা।

কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার অবৈধ ট্রলিং নেট জব্দ

কর্ণফুলীতে ৩১২ কোটি টাকার অবৈধ ট্রলিং নেট জব্দ | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ট্রলিং নেট জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় অবস্থিত ‘সি হার্ট’ ফ্যাক্টরিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তর সম্মিলিতভাবে অংশগ্রহণ করে।

অভিযান পরিচালনাকালে ওই ফ্যাক্টরি থেকে প্রায় ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ ট্রলিং নেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১২ কোটি টাকা। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিত কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম জানান, সমুদ্রে বর্তমানে মৎস্য আহরণের ওপর ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা চলছে, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সাগরে মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ট্রলিং নেট ব্যবহার করে সমুদ্রে মাছ শিকার সম্পূর্ণ বেআইনি এবং এটি সামুদ্রিক মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগ: #কর্ণফুলী #অবৈধ #ট্রলিং নেট #জব্দ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।