ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ২টি প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ রাত ৮:৩৫ সময়

তল্লাশিকালে গাড়ির পেছনে থাকা একটি লাগেজের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

কর্ণফুলীতে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ২টি প্রাইভেটকার জব্দ

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযানে মাদক পাচারের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকার ভাই ভাই মার্কেট সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসায় ডিবি উত্তর বিভাগের একটি দল। এ সময় কক্সবাজার থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়ির পেছনে থাকা একটি লাগেজের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় পাঁচ কেজি।

এই ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রথমে গাড়িচালক মো. আব্দুল আলীম (৩৭)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আব্দুল আলীমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই স্থানে ওৎপেতে থেকে আরও একটি প্রাইভেটকারে অভিযান চালায় ডিবি। সেখান থেকে এই মাদক চালানের মূল সহযোগী মো. মিজানুর রহমান মিরাজ (৪০) ও মো. ইলিয়াছ (৩৭)-কে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিরাজ ও ইলিয়াছের বিরুদ্ধে এর আগেও ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক চোরাচালানের মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।