ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

কর্ণফুলীতে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ২০ মে ২০২৬ দুপুর ১:৩৪ সময়

তাদের দেহ ও সাথে থাকা মালামাল পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কর্ণফুলীতে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ফটো: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের এক বিশেষ অভিযানে কর্ণফুলী থানা এলাকায় ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ‘ইয়ামাহা’ মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) মহানগর এলাকায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনাকালে এই সাফল্য পায় ডিবি।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ‘টিম-৩২’ এর একটি চৌকস দল কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল বক্সের পশ্চিম পাশে পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি করা হয়।

অভিযানে মো. কাউছার (৩০) ও সাইফুল ইসলাম (২৮) নামের দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ ও সাথে থাকা মালামাল পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে মোট ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কারবারিরা স্বীকার করেছে যে, তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এই ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন খুচরা বিক্রেতা ও সেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তারা দীর্ঘদিন ধরে এই রুট ব্যবহার করে মাদক পাচার করে আসছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এবং মাদকের নেটওয়ার্ক ভেঙে দিতে মহানগরের বিভিন্ন প্রবেশমুখে এই ধরনের নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: #মাদক #ইয়াবা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।