ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে বিদ্যুৎ লাইনের ত্রুটিতে ভয়াবহ আগুনঃ তিন বসতঘর ভষ্মীভূত

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ দুপুর ১:৭ সময়
কর্ণফুলীতে বিদ্যুৎ লাইনের ত্রুটিতে ভয়াবহ আগুনঃ তিন বসতঘর ভষ্মীভূত

ফটো: সংগৃহীত

কর্ণফুলী উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনের চরম ত্রুটি ও অবহেলার বলী হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে একই পরিবারের তিনটি পরিবার।

শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড়া এলাকায় এই বুক ফাটা ঘটনা ঘটে। আগুনে ওই এলাকার মৃত আবুল হাসেমের তিন ছেলে রমজান আলী টিটু, আব্দুস সাত্তার ও আবদুল মাবুদের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ও বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানান, শেষ রাতের দিকে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ঘরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে প্রচণ্ড শব্দে শর্ট সার্কিট বা ত্রুটি দেখা দেয়। মুহূর্তের মধ্যেই আগুন একটি ঘর থেকে অন্য ঘরে ছড়িয়ে পড়ে দাউদাউ করে জ্বলতে থাকে।

তারা জানান, ঘুমন্ত মানুষগুলো প্রাণভয়ে কোনোমতে ঘর থেকে বের হতে পারলেও ভেতরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। চোখের পলকে ঘরের আসবাবপত্র, জমানো নগদ টাকা, দলিল-পত্র ও কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পরিবারগুলোর সব মিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, তাদের ঘরের ওপর দিয়ে যাওয়া এই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছিল। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। কর্তৃপক্ষের এই চরম উদাসীনতা, গাফিলতি আর অবহেলার কারণেই আজ তিনটি পরিবারকে খোলা আকাশের নিচে দাঁড়াতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। 

বর্তমানে সহায়-সম্বলহীন এই মানুষগুলোর দ্রুত পুনর্বাসন এবং ওই এলাকার ঝুঁকিপূর্ণ তার ও খুঁটিগুলো অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ডাঙ্গারচরের সাধারণ মানুষ।

ট্যাগ: #পল্লীবিদ্যুৎ #অগ্নিকাণ্ড #অবহেলা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।