ব্রেকিং
আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম কর্ণফুলীতে ব্রাজিলের তৈরী পিস্তল উদ্ধার আনোয়ারায় পানিবন্দী মানুষদের ত্রাণসামগ্রী দিলেন ইউএনও রেকর্ড বৃষ্টিতে আনোয়ারায় বিপর্যয় টানা বৃষ্টিতে কর্ণফুলীতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল আনোয়ারার ‘লতিফ গ্রুপ’ ও একজন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ চৌধুরী আনোয়ারায় পাহাড়ী ঢল ও আকস্মিক বন্যার শঙ্কাঃ ভাঙন আতঙ্কে উপকূলবাসী দলীয় প্রভাব খাটিয়ে আনোয়ারায় মৎস্যফাঁড় দখলের চেষ্টা আনোয়ারায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ পরিবারের আনোয়ারায় বিষপানে ১ গৃহবধূর আত্মহত্যা আনোয়ারায় বন্যার্তদের পাশে সরওয়ার জামাল নিজাম কর্ণফুলীতে ব্রাজিলের তৈরী পিস্তল উদ্ধার আনোয়ারায় পানিবন্দী মানুষদের ত্রাণসামগ্রী দিলেন ইউএনও রেকর্ড বৃষ্টিতে আনোয়ারায় বিপর্যয় টানা বৃষ্টিতে কর্ণফুলীতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল আনোয়ারার ‘লতিফ গ্রুপ’ ও একজন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ চৌধুরী আনোয়ারায় পাহাড়ী ঢল ও আকস্মিক বন্যার শঙ্কাঃ ভাঙন আতঙ্কে উপকূলবাসী দলীয় প্রভাব খাটিয়ে আনোয়ারায় মৎস্যফাঁড় দখলের চেষ্টা আনোয়ারায় গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারঃ হত্যার অভিযোগ পরিবারের আনোয়ারায় বিষপানে ১ গৃহবধূর আত্মহত্যা
অপরাধ ব্রেকিং

কর্ণফুলীতে ব্রাজিলের তৈরী পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ১১ জুলাই ২০২৬ দুপুর ১২:২৯ সময়

চরলক্ষ্যা ইউনিয়নে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম ‘টরাস’ পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

কর্ণফুলীতে ব্রাজিলের তৈরী পিস্তল উদ্ধার

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি একটি ৯ এমএম ‘টরাস’ পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে ম্যাগাজিনবিহীন এই পিস্তলটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্রটি টরাস কোম্পানির ‘জি-৩’ সিরিজের সেমি-অটোমেটিক পিস্তল।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কোনো থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তালিকায় এটি রয়েছে কি না, তা নিশ্চিত হতে ব্যালিস্টিক পরীক্ষা ও প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, উদ্ধার হওয়া পিস্তলটির উৎস নিশ্চিত করতে নিবিড় তদন্ত ও যাচাই-বাছাই চলছে।

তদন্তের ফলাফল অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: #অস্ত্র #কর্ণফুলীতে
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।