ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

কর্ণফুলীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগঃ মাদ্রাসা শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক ১৭ মে ২০২৬ রাত ১২:১৪ সময়
কর্ণফুলীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগঃ মাদ্রাসা শিক্ষক আটক

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে উপজেলার আজিমপাড়া এলাকায় অবস্থিত আহমদ ছাফা দারুল কুরআন ওয়াসসুন্নাহ্ মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত শিক্ষকের নাম হাফেজ মোহাম্মদ মামুন। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ছাত্রের সাথে অনৈতিক আচরণের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর আইনানুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিন্দনীয় এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। মাদ্রাসার পরিবেশ শান্ত রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ: #কর্ণফুলী #বলাৎকার
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।