ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ

কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক ১১ এপ্রিল ২০২৬ বিকাল ৬:১৬ সময়

আইনশৃঙ্খলা বাহিনীর এই নিস্পৃহতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ

কর্ণফুলীতে দুর্ধর্ষ চুরিঃ প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীর উদ্বেগ | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামে গত শনিবার রাত আনুমানিক ৩টার দিকে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী আবুল হাশেমের পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চোরচক্র বড়উঠান ইউনিয়নের আলহাজ্ব নওশের আলী চৌধুরী বাড়ির ওই বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে।

পরিকল্পিত এই অভিযানে চোরেরা প্রায় ১০ আনা স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, ৭টি ফ্যান, ২টি গ্যাস সিলিন্ডার এবং মূল্যবান ইলেকট্রনিক পণ্যসহ হাঁড়ি-পাতিল লুট করে নিয়ে যায়।

উল্লেখ্য যে, একই বাড়িতে ২০২৫ সালের নভেম্বর মাসেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল যেখানে চোরচক্র পানির মোটর চুরি করে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের প্রত্যক্ষ ইন্ধনেই এই ধরনের অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। এই চুরির ঘটনায় কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা বা দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর এই নিস্পৃহতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তারা জানমালের সুরক্ষায় দ্রুত পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।

ট্যাগ: #কর্ণফুলী #চুরি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।