ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে দূষিত জ্বালানি তেল সংরক্ষণ, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ দুপুর ১২:৩২ সময়

গোপন তথ্যের ভিত্তিতে ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামের দোকানটিতে অভিযান চালানো হলে সেখানে বিপুল পরিমাণ দূষিত ও ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়।

কর্ণফুলীতে দূষিত জ্বালানি তেল সংরক্ষণ, ব্যবসায়ীকে জরিমানা

ফটো: সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা এলাকায় অবৈধভাবে ময়লাযুক্ত জ্বালানি তেল সংরক্ষণের অভিযোগে ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার জুলধা ইউনিয়ন এর ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১১টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামের দোকানটিতে অভিযান চালানো হলে সেখানে বিপুল পরিমাণ দূষিত ও ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়। পরে ভেজাল ও অস্বাস্থ্যকর জ্বালানি তেল সংরক্ষণের দায়ে দোকান মালিক মোহাম্মদ তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই অর্থ আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বলেন, জনস্বার্থ ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগ: #ভেজাল তেল
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।