ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি ৬ জুন ২০২৬ রাত ১০:৫৮ সময়

নিহতের চাচা মুসা সিকদার ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “এটি আমাদের কাছে স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না।

কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কর্ণফুলী থানা | ফটো: প্রিয় আনোয়ারা

কর্ণফুলী উপজেলায় মিশু আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নামারবাড়ি এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিশু আক্তার চরপাথরঘাটা ইউনিয়নের ইয়াছিনের মেয়ে এবং একই এলাকার মহিউদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বশুরের ভরণ-পোষণ নিয়ে মিশু আক্তারের সাথে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে বিষয়টি মীমাংসার জন্য আলোচনা ও বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছিল।

নিহত গৃহবধূর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তাঁর তীব্র মনোমালিন্য চলছিল। আজ শনিবার সকালে বসতঘরের একটি কক্ষে মিশুর ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের চাচা মুসা সিকদার ঘটনার বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, “এটি আমাদের কাছে স্বাভাবিক আত্মহত্যা বলে মনে হচ্ছে না। এই ঘটনায় পরিবারের সবাই অত্যন্ত শোকাহত ও হতবাক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার জানা যাবে।”

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ: #মরদেহ #গৃহবধূ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।