ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৭

নিজস্ব প্রতিবেদক ২৫ মে ২০২৬ বিকাল ৬:২১ সময়

অটোরিকশাচালক একহাতে ফোনে কথা বলতে বলতে অসতর্কভাবে গাড়ি চালাচ্ছিলেন, যার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

কর্ণফুলীতে গরুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৭

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গরুবাহী ট্রাকের ধাক্কায় মো. আব্দুল খালেক (৬২) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর বাদামতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় দুই শিশুসহ আরও সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুল খালেক নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মৃত আখতার উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মইজ্জ্যারটেক থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা আনোয়ারা চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিল। পথে শাহমীরপুর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি গরুবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল খালেককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দুই শিশুসহ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাচালক একহাতে ফোনে কথা বলতে বলতে অসতর্কভাবে গাড়ি চালাচ্ছিলেন, যার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেকের ছেলে আবু তারেক জানান, তারা দুই ভাই কেইপিজেডে চাকরি করার সুবাদে পরিবারসহ কর্ণফুলীর দৌলতপুরে ভাড়া থাকেন। তাঁর বাবা সোমবার ভোরে বাড়ি থেকে তাদের ভাড়া বাসার উদ্দেশ্যে আসার পথেই এই দুর্ঘটনার শিকার হন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘাতক ট্রাক ও চালককে আটকে পুলিশি অভিযান চলছে।

ট্যাগ: #সড়ক দুর্ঘটনা #সড়ক
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।