ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম

কর্ণফুলীতে জাহাজ থেকে ডিজেল পাচারঃ ওয়েল ট্যাঙ্কারসহ ৯ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ দুপুর ১০:৯ সময়

পাচারকাজে ব্যবহৃত একটি ওয়েল ট্যাঙ্কারসহ প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এই ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

কর্ণফুলীতে জাহাজ থেকে ডিজেল পাচারঃ ওয়েল ট্যাঙ্কারসহ ৯ চোরাকারবারি আটক

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ থেকে চোরাই পথে ডিজেল পাচারের সময় ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

গত শনিবার (৯ মে) রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম।

অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারি-০৬’ জাহাজ থেকে অবৈধভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচার করা হচ্ছে। এ সময় হাতেনাতে ৯ চোরাকারবারিকে আটক করা হয়। 
পাচারকাজে ব্যবহৃত একটি ওয়েল ট্যাঙ্কারসহ প্রায় চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এই ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। 

জব্দকৃত ডিজেল পরবর্তীকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।