ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

কর্ণফুলীতে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ রাত ৯:৫৭ সময়

মাষ্টার মনির আবছার চৌধুরী বলেন, ইসলামেও গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

কর্ণফুলীতে জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

ফটো: সংগৃহিত

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা
জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার ক্রসিং গোল চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলা শাখার আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সর্বপ্রথম বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেছেন এবং তাঁর দেখানো পথ অনুসরণ করেই মুসলমানরা যুগ যুগ ধরে এ ধরনের কর্মসূচী পালন করে আসছে।

মাষ্টার মনির আবছার চৌধুরী বলেন, ইসলামেও গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হাদিস শরিফে বৃক্ষরোপণকে উত্তম ইবাদত ও সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি মহানবী (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে বলেন, কোনো মুসলমান যদি একটি ফলজ গাছ রোপণ করে এবং সেই গাছের ফল মানুষ, পশু-পাখি বা অন্য কেউ ভোগ করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: #বৃক্ষরোপণ #পরিবেশ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।