ব্রেকিং
‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট ‘বড় দল’ হতে গিয়ে জামায়াতে নজিরবিহীন বিশৃঙ্খলা পুলিশের রহস্য উদঘাটনঃ ধারের টাকা ও স্ট্যাম্পের জেরে আনোয়ারায় মা-মেয়ে খুন আনোয়ারায় মা-মেয়ে খুনঃ ২৪ ঘণ্টার মধ্যে প্রধান ঘাতক তেজ গ্রেফতার, রক্তমাখা ছুরি ও মোবাইল উদ্ধার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক, সব পরিচালকের নিয়োগ বাতিল পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য বর্ণবাদীঃ নাহিদ ইসলাম দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়ের নৃশংস হত্যাকাণ্ড, মৃত্যুর আগে ঘাতকের নাম জানালেন স্ত্রী সরকার জনগণের ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করছেঃ চট্টগ্রামে ডা. শফিকুর রহমান গুজবের ফাঁদে প্রধানমন্ত্রীঃ ভুয়া ফটোকার্ডের তথ্যে সংসদে বিরোধী দলকে টার্গেট
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের গোপন চেম্বার থেকে ৭১ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ দুপুর ১১:১১ সময়

এক ঝটিকা অভিযানে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বড় কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের গোপন চেম্বার থেকে ৭১ লাখ টাকার ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

ফটো: সংগৃহিত

কক্সবাজার সীমান্ত থেকে অভিনব কৌশলে চট্টগ্রাম নগরীতে ঢোকার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব-৭। 

শনিবার গভীর রাতে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার সংলগ্ন এলাকায় এক ঝটিকা অভিযানে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বড় কাভার্ড ভ্যান জব্দ করার পাশাপাশি এর চালককে হাতেনাতে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম নাজমুল হক (৩৭)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান চালকের ছদ্মবেশে মাদক পরিবহনের সাথে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে করে মাদকের একটি বড় চালান চট্টগ্রাম শহরের দিকে আসছেএমন একটি গোপন ও সুনির্দিষ্ট তথ্য আসে র‍্যাবের সদর দপ্তরে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল দ্রুত বাঁশখালী-আনোয়ারা হয়ে চট্টগ্রামমুখী প্রধান সড়কের ফকিরনীরহাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি শুরু করে। গভীর রাতে সন্দেহভাজন ওই কাভার্ড ভ্যানটি তল্লাশি চৌকির সামনে এলে র‍্যাব সদস্যরা সংকেত দিয়ে গাড়িটি থামান। প্রথমে সাধারণ তল্লাশিতে কিছু না পাওয়া গেলেও চালকের আচরণে খটকা লাগে কর্মকর্তাদের। পরে গাড়িটির পেছনে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে ভেতর থেকে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন লোহার চেম্বারের সন্ধান পায় র‍্যাব। সেই লকার সদৃশ চেম্বার ভেঙে কালো স্কচটেপে নিখুঁতভাবে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া এই বিশাল চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই সে গাড়ির বডিতে এই বিশেষ গোপন চেম্বার তৈরি করেছিল। সে দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কাভার্ড ভ্যানে করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: #মাদক #অভিযান #ইয়াবা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।