ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে লরি ও গরুবাহী পিকআপের সংঘর্ষঃ হেল্পার নিহত

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ রাত ৮:৫১ সময়
কর্ণফুলীতে লরি ও গরুবাহী পিকআপের সংঘর্ষঃ হেল্পার নিহত

ফটো: সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় লরি ও গরু বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সিরাজ (৫৫) নামের এক পিকআপ হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়া নগর এলাকার মান্নান কলোনির মৃত আনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার পশুর হাট উপলক্ষে কলেজ বাজারে গরু নামানোর জন্য পিকআপ ভ্যানটি সড়কের ওপর ইউটার্ন নিচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি লরির সঙ্গে পিকআপটির জোরালো সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান হেলপার সিরাজ।

স্থানীয়দের অভিযোগ, কলেজ বাজারের পশুর হাটটি কলেজের মাঠ ছাড়িয়ে মূল সড়কেও চলে আসায় এই এলাকাটি যানবাহন চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, দুর্ঘটনাকবলিত লরি ও পিকআপ ভ্যান দুটিকে জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ট্যাগ: #সড়ক দুর্ঘটনা #কর্ণফুলী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।