ব্রেকিং
আনোয়ারায় নিজ ঘর থেকে ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর্ণফুলীতে মাছধরা জাহাজে বিস্ফোরণে আগুন, ৬ নাবিক দগ্ধ আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ৫টি গরুসহ ১৬ লাখ টাকার মালামাল লুট আনোয়ারায় আওয়ামী লীগ নেতাসহ আটক ২ কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণঃ সংসদে সেতুমন্ত্রী যে কোন মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবেঃ প্রধানমন্ত্রী আনোয়ারায় উত্তপ্ত নিত্যপণ্যের বাজারঃ মাছ, মুরগি ও সবজির দামে নাকাল ক্রেতারা লাইটারকে আসল রিভলবার বানিয়ে বেচতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ যুবক! সংসদ সচিবালয়ের ‘উচ্চতর বাছাই কমিটি’ পুনর্গঠন, সদস্য হলেন সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, বোটসহ আটক ২ আনোয়ারায় নিজ ঘর থেকে ট্রলারশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কর্ণফুলীতে মাছধরা জাহাজে বিস্ফোরণে আগুন, ৬ নাবিক দগ্ধ আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ৫টি গরুসহ ১৬ লাখ টাকার মালামাল লুট আনোয়ারায় আওয়ামী লীগ নেতাসহ আটক ২ কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণ ব্যয় দ্বিগুণঃ সংসদে সেতুমন্ত্রী যে কোন মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবেঃ প্রধানমন্ত্রী আনোয়ারায় উত্তপ্ত নিত্যপণ্যের বাজারঃ মাছ, মুরগি ও সবজির দামে নাকাল ক্রেতারা লাইটারকে আসল রিভলবার বানিয়ে বেচতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ যুবক! সংসদ সচিবালয়ের ‘উচ্চতর বাছাই কমিটি’ পুনর্গঠন, সদস্য হলেন সরওয়ার জামাল নিজাম কর্ণফুলী নদীতে ২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, বোটসহ আটক ২
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে মাছধরা জাহাজে বিস্ফোরণে আগুন, ৬ নাবিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক ১ জুলাই ২০২৬ দুপুর ৩:৬ সময়
কর্ণফুলীতে মাছধরা জাহাজে বিস্ফোরণে আগুন, ৬ নাবিক দগ্ধ

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ ফিশিং’ নামের একটি মাছধরা জাহাজের ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে নগরীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা জাহাজটিতে এই দুর্ঘটনা ঘটে। এতে জাহাজে কর্মরত ক্যাডেট ইঞ্জিনিয়ার ও ডুবুরিসহ অন্তত ছয়জন নাবিক ও অফিসার গুরুতর দগ্ধ হয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আগুনে দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক থেকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। 

ভয়াবহ এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধরা হলেন, ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

জাহাজ সূত্র ও পুলিশ জানায়, গত সোমবার দুপুর ২টার দিকে গভীর সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এসে নোঙর করেছিল। এর পরদিন মঙ্গলবার দুপুরে হঠাৎ জাহাজটির ইঞ্জিন রুমের ভেতর বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে পুরো ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি। এই দুর্ঘটনার পর মঙ্গলবার বিকেলেই এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদী হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১৩১৬) দায়ের করেছেন।

ঘটনার আসল কারণ অনুসন্ধানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।

ট্যাগ: #আগ্নিকাণ্ড
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।