ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অপরাধ ব্রেকিং

কর্ণফুলীতে মাইক্রোবাসে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক ২৩ মে ২০২৬ রাত ২:২৮ সময়

এ সময় সন্দেহভাজন একটি টয়োটা মাইক্রোবাস থামিয়ে ছৈয়দ হোসন (৪২) ও আবু নাছের (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

কর্ণফুলীতে মাইক্রোবাসে ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

ফটো: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী থানার ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ মে) রাতে ডিবি উত্তর বিভাগের 'টিম-৩৪' এর একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্রসিং মোড় সংলগ্ন আব্দুল জলিলের বাড়ির প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসায় ডিবি। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা মাইক্রোবাস থামিয়ে ছৈয়দ হোসন (৪২) ও আবু নাছের (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা কক্সবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এই ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: #মাদক #ইয়াবা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।