ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে নোঙর করা ট্রলারে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক ১৪ মে ২০২৬ দুপুর ২:৩৭ সময়

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ‘এফবি ঐশী’ নামের ট্রলারটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্ণফুলীতে নোঙর করা ট্রলারে হঠাৎ আগুন

ফটো: সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী নদী সংলগ্ন ব্রিজঘাটা এলাকায় নোঙর করে রাখা একটি মাছধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ‘এফবি ঐশী’ নামের ট্রলারটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ট্রলারটিতে আগুন লাগার পর মুহূর্তেই ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশে নোঙর করে থাকা অন্যান্য জাহাজ ও ট্রলারের নাবিকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে অনেকেই দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সময় ট্রলারটিতে খুব বেশি নাবিক ছিলেন না, কারণ বর্তমানে মাছ ধরার কার্যক্রম বন্ধ রয়েছে। ট্রলারে থাকা কয়েকজনকে আশপাশের নৌযানের সহায়তায় দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় সূত্রগুলোর দাবি, ট্রলারে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ: #কর্ণফুলী নদী #আগুন #জাহাজ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।