ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে উল্টো পথের বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক ২৮ মে ২০২৬ রাত ১০:১৮ সময়

সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়।

কর্ণফুলীতে উল্টো পথের বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত, আহত ২০

ফটো: সংগৃহীত

ঈদের দিন রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী ‘ঈগল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস অতিরিক্ত গতিতে বেপরোয়াভাবে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়।

বাসের ধাক্কায় লেগুনাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

বর্তমানে চমেক হাসপাতালে অন্তত ২০ জন যাত্রী চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

ট্যাগ: #সড়ক দুর্ঘটনা #সড়ক
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।