ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ১৯ মে ২০২৬ সকাল ৪:৩৭ সময়

নিহত গীতা দে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী।

কর্ণফুলীতে ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটো: সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন থেকে গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের 'শাহজাহান ম্যানশন' নামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গীতা দে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি দীর্ঘ চার বছর ধরে ওই ভাড়া বাসায় তাঁর একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ভাড়া বাসার নিজ কক্ষে গীতা দে-র মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বাসার মালিক মো. শাহজাহান বলেন, "গীতা দে তাঁর একমাত্র সন্তানকে নিয়ে গত ৪ বছর ধরে আমার বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।পুলিশ লাশ নিয়ে গেছে, তারাই পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।"

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ: #লাশ #নারী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।