ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আন্তর্জাতিক ব্রেকিং

লেবাননে ইজরায়েলের কাপুরোষিত হামলা; সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক ২৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২২ সময়

একই সময়ে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার কবলে পড়েন স্থানীয় সংবাদমাধ্যম ‘আল-আখবার’-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ।

লেবাননে ইজরায়েলের কাপুরোষিত হামলা; সাংবাদিক নিহত

লেবাননে ইজরায়েলের কাপুরোষিত হামলা; সাংবাদিক নিহত | ফটো: প্রিয় আনোয়ারা

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) লেবাননের বিভিন্ন এলাকায় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার আত-তিরি গ্রামে একটি চলন্ত গাড়িতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে গাড়িটি বিধ্বস্ত হলে ভেতরে থাকা দুজন নিহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাড়িটি হিজবুল্লাহর ঘাঁটি থেকে বের হয়েছিল এবং তারা লক্ষ্যবস্তুটিকে চিহ্নিত করে হামলা চালিয়েছে।

একই সময়ে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার কবলে পড়েন স্থানীয় সংবাদমাধ্যম ‘আল-আখবার’-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ। পরে ধ্বংসস্তূপ থেকে আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় জয়নব ফারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক আরেকটি হামলায় আরও দুজন নিহত হয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর পক্ষ থেকে ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, সাংবাদিকদের সরাসরি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের ওপর হামলার এই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে লেবানন ও ইসরায়েলের সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক আলোচনা এবং যুদ্ধবিরতি সম্প্রসারণের জোর প্রচেষ্টা চলছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, সীমান্তবর্তী এই অঞ্চলে যে হারে হামলা-পাল্টাহামলা বাড়ছে, তাতে পরিস্থিতি যেকোনো সময় আরও জটিল ও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

ট্যাগ: #হত্যা #ইজরায়েল #সন্ত্রাস #ইহুদিবাদ #জায়োনিস্ট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।