ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী

মাদক নির্মূলে আনোয়ারার কৈখাইনে বিশেষ সমাবেশ ও শপথ

নিজস্ব প্রতিবেদক ৬ এপ্রিল ২০২৬ দুপুর ১০:১৩ সময়
মাদক নির্মূলে আনোয়ারার কৈখাইনে বিশেষ সমাবেশ ও শপথ

মাদক নির্মূলে আনোয়ারার কৈখাইনে বিশেষ সমাবেশ ও শপথ | ফটো: প্রিয় আনোয়ারা

মাদকের মরণনেশা রুখতেচল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধেস্লোগানে গত শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় এক মাদকবিরোধী সমাবেশ সম্পন্ন হয়েছে। উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকায় স্থানীয় মুসল্লী পরিষদের আয়োজনে এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং ওলি উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মজনু মিয়া। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক জামাল উদ্দিন আনসারী, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ, মোজাম্মেল হক চৌধুরী, আবুল আলীম, মো. ফারুক, সেলিম, হোসেন মেম্বার, আজিজ মোর্শেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশে বক্তারা যুবসমাজকে মাদকের মরণনেশা থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাদক নির্মূলে সভায় উপস্থিত সকলে মিলে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এলাকায় কোনো মাদকসেবী বা বিক্রেতা শনাক্ত হলে তাদের সরাসরি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।, মাদকবিরোধী প্রতিটি কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বক্তারা বলেন, মাদকের আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে না পারলে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাই প্রতিটি ঘর থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেন অংশগ্রহণকারীরা।

 

ট্যাগ: #মাদক #আনোয়ারা #কৈখাইন #সভা #পরৈকোড়া
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।