ব্রেকিং
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় সড়ক, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি প্রায় ৫০ কোটি টাকা হাইলধরে তীব্র নদীভাঙন, বারখাইনে প্রকাশ্যে স্কেভেটর দিয়ে বালু লুট; বেপরোয়া বালু সিন্ডিকেট! বরুমচড়ায় বন্যায় নিহত শিশুর পরিবারের পাশে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান আনোয়ারায় বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যঃ ভাঙছে নদীর পাড়, ঝুঁকিতে হাজারো মানুষের ঘর-বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ী সংস্কার ও মাছচাষীদের পাশে দাঁড়ানোর আহবান আনোয়ারা উপজেলা জামায়াতের জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছিঃ সরওয়ার জামাল নিজাম আনোয়ারায় ৩৮৯৮ পিস ইয়াবাসহ দুইজন আটক সাইফুজ্জামানের গুলশানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান, মালামালের তালিকা করতে লাগবে ৩ দিন আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
সাহিত্য

মেঘের মেয়ে

ওসমান মাহমুদ ২৪ জুলাই ২০২৬ রাত ৯:৪১ সময়

ওসমান মাহমুদের ছড়া

মেঘের মেয়ে

মেঘের মেয়ে | ফটো: প্রিয় আনোয়ারা

ওসমান মাহমুদ

মেঘের মেয়ে! মেঘের মেয়ে!

যাচ্ছো কোথায় ভেসে?

আমায় নেবে সঙ্গে তোমার

নীল আকাশের দেশে?

 

আমার যে খুব আকাশ প্রিয়

ওড়ার ভীষণ সাধ

চপল চড়ুই-মন ছুঁতে চায়

জোছনা মাখা চাঁদ।

 

পরির মতন মুখটি তোমার

সঙ্গে আমায় নিলে-

আকাশপুরে খুব বেড়াতাম

আমরা দু'জন মিলে।

 

মেয়ে মেঘ! তাড়া কীসের!

একটু দাঁড়াও বোন

আশিন এলে তোমায় দেবো

শিউলিফোটা বন।

 

ওসমান মাহমুদ

ছড়াকার

ফোন- ০১৭৫৯০০০৫১৫

osmanmahmud.nk@gmail.com

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।