ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি

নবী ও সাহাবিদের নিয়ে আপত্তিকর মন্তব্যঃ তীব্র তোপের মুখে ক্ষমা চাইলেন 'জামায়াতপন্থী' বিশ্লেষক সোলায়মান

ডেস্ক রিপোর্ট ১৪ জুন ২০২৬ দুপুর ৪:৪ সময়
নবী ও সাহাবিদের নিয়ে আপত্তিকর মন্তব্যঃ তীব্র তোপের মুখে ক্ষমা চাইলেন 'জামায়াতপন্থী' বিশ্লেষক সোলায়মান

'জামায়াতপন্থী বিশ্লেষক' সোলায়মান | ফটো: সংগৃহীত

ছাত্রশিবির নেতার অনৈতিক কেলেঙ্কারির পক্ষে সাফাই গাইতে গিয়ে নবী ও সাহাবিদের চরিত্র নিয়ে আপত্তিকর মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সোলায়মান।

রবিবার (১৪ জুন) সকালে গণমাধ্যম ‘দ্য ঢাকা ডায়েরি’র কাছে নিজের ভুল স্বীকার করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ‘সোলায়মান অ্যানালাইসিস’ প্ল্যাটফর্মের এই উপস্থাপক।

সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার পর লাকসামে উদ্ধার হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়ার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে মামলা হয়।

এই ইস্যুটির বিশ্লেষণ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সোলায়মান তাঁর নিজের একটি ভিডিওতে মন্তব্য করেন, শিবিরের নেতারা প্রেম করতেই পারে এবং এমন ঘটনা সাহাবি ও নবীদের জীবনেও ঘটেছে। তাঁর এই মন্তব্য সংবলিত ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে বিশেষ করে আলেম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

বক্তব্যের সত্যতা নিশ্চিত করে সোলায়মান আজ সকালে গণমাধ্যমকে জানান, জিসানের অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ দিতে গিয়ে নবী ও সাহাবিদের প্রসঙ্গ টেনে আনাটা ছিল তাঁর মস্ত বড় ভুল এবং এর জন্য তিনি গভীরভাবে লজ্জিত। পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আলেম-ওলামাদের সমালোচনা তিনি মাথা পেতে নিচ্ছেন। তিনি স্পষ্ট করেন যে, নবী-রাসূল ও সাহাবিরা সমালোচনার ঊর্ধ্বে এবং তাদের নিয়ে এমন মন্তব্য করা সম্পূর্ণ হারাম।

নিজের দেওয়া উদাহরণকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তিনি ভবিষ্যতে আর কখনো ধর্মীয় পবিত্র ব্যক্তিত্বদের কোনো বিতর্কে না জড়ানোর অঙ্গীকার করেন।

ধর্মীয় বিষয়ের ভুল স্বীকার করে তওবা করলেও নিজের রাজনৈতিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন এই বিশ্লেষক। নিজেকে আপাদমস্তক একজন সরকারবিরোধী অ্যাক্টিভিস্ট দাবি করে ভিডিওর শেষাংশে সোলায়মান বলেন, নতুন কোনো ফ্যাসিস্ট শক্তির উত্থান ঠেকাতে আলেম সমাজের যৌক্তিক সমালোচনা সানন্দে গ্রহণ করলেও সরকারের তীব্র ও কঠোর সমালোচনা তিনি আগের মতোই অব্যাহত রাখবেন।

মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।