ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
অর্থনীতি ব্রেকিং

অবশেষে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানায় উৎপাদন; এমোনিয়ার সংকট

নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১০:১১ সময়

ডিএপি কারখানার উৎপাদন কার্যক্রম মূলত নিকটবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহকৃত অ্যামোনিয়ার উপর নির্ভরশীল।

অবশেষে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানায় উৎপাদন; এমোনিয়ার সংকট

অবশেষে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানায় উৎপাদন; এমোনিয়ার সংকট | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারার রাঙাদিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা ‘ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’-এ উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। অ্যামোনিয়া সংকটের কারণে গত শনিবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কারখানাটিতে উৎপাদন পুরোপুরি স্থবির হয়ে যায়। 

​কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএপি কারখানার উৎপাদন কার্যক্রম মূলত নিকটবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে সরবরাহকৃত অ্যামোনিয়ার উপর নির্ভরশীল। তবে গত ৪ মার্চ থেকে তীব্র গ্যাস সংকটের কারণে সিইউএফএল ও কাফকোতে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায় ডিএপি কারখানায়। কারখানায় থাকা পূর্বের মজুত দিয়ে দেড় মাস উৎপাদন কোনোমতে চালু রাখা সম্ভব হলেও, মজুত শেষ হওয়ায় শেষ পর্যন্ত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 

​২০০৬ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি দেশের কৃষিখাতে যৌগিক সার সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কারখানার প্রতিটি ইউনিটে ৮০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

​এ বিষয়ে ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মাঈনুল হক বলেন, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুত শেষ হওয়ায় আপাতত উৎপাদন কার্যক্রম স্থগিত রয়েছে। তবে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু হবে। তিনি আরও বলেন, দেশের কৃষি খাতের স্বার্থে আনোয়ারায় অবস্থিত সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে দ্রুত উৎপাদন সচল রাখা এখন সময়ের দাবি।

ট্যাগ: #আনোয়ারা #ডিএপি #কারখানা
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।