ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

অচল আনোয়ারাঃ ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

নিজস্ব প্রতিবেদক ২৭ এপ্রিল ২০২৬ রাত ১২:২৭ সময়

বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা বিদ্যুৎ সেবা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

অচল আনোয়ারাঃ ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

অচল আনোয়ারাঃ ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারা উপজেলায় তীব্র বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। হাইলধর, বারখাইন, রায়পুর ও বারশতসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা বিদ্যুৎ সেবা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।

​হাইলধর ইউনিয়নের এক বাসিন্দা জানান, ‘বিকেল ৪টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও বিদ্যুতের দেখা নেই। অথচ ঠিকই সময়মতো ১০৪৩ টাকার বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছে, যা ৩০ এপ্রিলের মধ্যে পরিশোধের নির্দেশ রয়েছে।’

​একই চিত্র বারখাইনের তৈলারদ্বীপ এলাকায়। সেখানে দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ১১ ঘণ্টার বেশি বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘ এই লোডশেডিংয়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

​বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহতায় স্থানীয় জনপ্রতিনিধিদের ওপরও ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। রায়পুর ইউনিয়নের এক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীগণ টাকা দিয়ে ভোট না কিনে, নিজ নিজ ওয়ার্ডে একটি করে জেনারেটরের ব্যবস্থা করুন। জেনারেটর দিয়ে ভোটারের ভালোবাসা জয় করুন।’

​তীব্র দাবদাহ ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের ফলে সব বয়সের মানুষ, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও শিশুদের অবস্থা শোচনীয়। বারশত ইউনিয়নের একজন ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, ‘বিদ্যুৎ ব্যবস্থার এই বেহাল দশা দেখে মনে হচ্ছে, সেবার নামে গ্রাহকদের সাথে মশকরা করা হচ্ছে।’

​দীর্ঘদিন ধরে চলে আসা এই লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ গৃহস্থালি কাজে স্থবিরতা নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ।

ট্যাগ: #লোডশেডিং #পল্লীবিদ্যুৎ #ক্ষোভ
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।