ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
রাজনীতি ব্রেকিং

অধ্যক্ষ আবু তাহেরের আদর্শ ছাত্রসমাজের প্রেরণাঃ আনোয়ারায় ছাত্রশিবির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক ১০ মে ২০২৬ দুপুর ৩:৩৪ সময়

তারা বলেন, অধ্যক্ষ আবু তাহের ছিলেন আদর্শ, নৈতিকতা ও দ্বীনি চেতনার এক উজ্জ্বল আলোকবর্তিকা।

অধ্যক্ষ আবু তাহেরের আদর্শ ছাত্রসমাজের প্রেরণাঃ আনোয়ারায় ছাত্রশিবির নেতৃবৃন্দ

মরহুম অধ্যক্ষ আবু তাহেরের কবর যিয়ারতে আনোয়ারা শিবির নেতৃবৃন্দ | ফটো: প্রিয় আনোয়ারা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব মরহুম অধ্যক্ষ আবু তাহেরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করেন। 

কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ মরহুম অধ্যক্ষ আবু তাহেরের বর্ণাঢ্য কর্মময় জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অসামান্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তারা বলেন, অধ্যক্ষ আবু তাহের ছিলেন আদর্শ, নৈতিকতা ও দ্বীনি চেতনার এক উজ্জ্বল আলোকবর্তিকা। ইসলামী আন্দোলনে তাঁর ত্যাগী ভূমিকা নতুন প্রজন্মের ছাত্রসমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। 

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, সমাজ ও ইসলামের কল্যাণে মরহুমের রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই দেশ গড়ার কাজে ছাত্রসমাজকে এগিয়ে যেতে হবে।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ যেন মরহুমকে  জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তৌফিক দেন, এই প্রার্থনা করা হয়।

কবর যিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পশ্চিমের এইচআরডি সম্পাদক আবদুল কাদের তামজিদ, আনোয়ারা উপজেলা সভাপতি মো. আলী হোসাইনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

ট্যাগ: #শিবির #অধ্যক্ষ আবু তাহের
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।