ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

অগ্নিসচেতনতা বাড়াতে আনোয়ারায় ফায়ার সার্ভিস সপ্তাহের জমকালো সূচনা

নিজস্ব প্রতিবেদক ২০ মে ২০২৬ দুপুর ৪:১৩ সময়

এবারের শ্লোগান 'অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’

অগ্নিসচেতনতা বাড়াতে আনোয়ারায় ফায়ার সার্ভিস সপ্তাহের জমকালো সূচনা

ফটো: সংগৃহীত

দুর্যোগ ও অগ্নিকাণ্ডের হাত থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আনোয়ারায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

'অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই স্লোগানকে ধারণ করে বুধবার (২০ মে) সকাল থেকে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

সকালে আনোয়ারা ফায়ার স্টেশন চত্বর থেকে একটি সুসজ্জিত ও সুশৃঙ্খল র‍্যালি বের হয়। দমকল বাহিনীর আধুনিক গাড়ি ও সাজসজ্জা নিয়ে বের হওয়া এই শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

এ সময় দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও প্রাথমিক জ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

ফায়ার সার্ভিসের এই সচেতনতামূলক মহোৎসবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান।

এছাড়া স্থানীয় বেশ কয়েকটি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার-প্লেকার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেয়, যা পুরো আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করে।

ট্যাগ: #অগ্নিসচেতনতা #ফায়ার সার্ভিস
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।