ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
চট্টগ্রাম ব্রেকিং

ঐতিহাসিক লালদিঘীর মেলা ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৬ সকাল ৯:১৩ সময়

মেলা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই বা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

ঐতিহাসিক লালদিঘীর মেলা ২৫ এপ্রিল

ঐতিহাসিক লালদিঘীর মেলা ২৫ এপ্রিল | ফটো: প্রিয় আনোয়ারা

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আগামী ২৫ এপ্রিল ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে ঘিরে ২৪ ও ২৫ এপ্রিল মাঠ ও এর আশপাশের এলাকায় বসবে দেশের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা। এবারের আয়োজনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন।

বলীখেলা ও মেলার আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে গত ১৬ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার আওতায় মেলা প্রাঙ্গণে ওয়াচ টাওয়ার স্থাপন, ফুট পেট্রোলিং, সিসিটিভি মনিটরিং এবং রুফটপ থেকে নজরদারির ব্যবস্থা থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ডগ স্কোয়াড (কে-নাইন), সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও বিশেষ রিজার্ভ পুলিশ মোতায়েন থাকবে। মেলা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই বা যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থানে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

​এদিকে, ২৬ এপ্রিল থেকে দেশজুড়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। মেলার নিকটবর্তী মুসলিম হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র থাকায় পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ এপ্রিল ভোরের আগেই মেলার সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

​সমন্বয় সভায় বলীখেলা আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ র‍্যাব, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: #বৈশাখী মেলা #মেলা #বলিখেলা #লালদিঘী
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।