ব্রেকিং
আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, ১ লাখ কর্মসংস্থানের আশা! মানসিক অবসাদ ও ক্ষোভ থেকে মা-বাবাকে খুনঃ মামলা দায়ের আনোয়ারায় বিএনপি নেতা মিল্টনের হঠাৎ মৃত্যু; গভীর শোক বৈরাগে অবৈধ বালু উত্তোলন, ৫০০০০ টাকা জরিমানা আনোয়ারায় বাবা-মাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল ছেলে! আনোয়ারা উপকূলে ধ্বসে পড়ছে বেড়িবাঁধ, দ্রুত টেকসই সংস্কারের দাবি কর্ণফুলীতে আয়ুব বিবি ট্রাস্টের বৃক্ষ বিতরণ, সাড়ে ১৭ শত চারা হস্তান্তর অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন সৌম্য-জাকের

স্পোর্টস ডেস্ক ২৭ জুলাই ২০২৬ দুপুর ১১:১৯ সময়

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন সৌম্য-জাকের

ফটো: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ঘোষিত এই দলে প্রত্যাশিতভাবেই ইনজুরি ও ফর্মের কারণে স্থান পাননি তারকা পেসার নাহিদ রানা এবং অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

তবে তাঁদের জায়গায় দলে ফেরানো হয়েছে সৌম্য সরকার ও জাকের আলি অনিককে। এর পাশাপাশি পেস আক্রমণে নতুন চমক হিসেবে সুযোগ দেওয়া হয়েছে তরুণ পেসার মুশফিক হাসানকে।

দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ওপেনিং ব্যাটার হিসেবে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে, যার কারণে দল থেকে জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। স্কোয়াডে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে জাকের আলির সাথে আছেন অমিত হাসান।

স্পিন বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে অভিজ্ঞতা সামলাবেন তাইজুল ইসলাম। অন্যদিকে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদের সাথে মুশফিক হাসানকে নিয়ে মোট ৫ সদস্যের শক্তিশালী পেস আক্রমণ সাজিয়েছে নির্বাচকরা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই স্কোয়াড অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান ও মুশফিক হাসান।

ট্যাগ: #টেস্ট ক্রিকেট #বিসিবি
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।