পাকিস্তানে সেনাচৌকিতে আত্মঘাতী হামলা, ১২ সেনাসহ ১৫ জন নিহত
হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি দ্রুতগতির গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো চৌকিটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দায়িত্বে থাকা ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তা শাহাদাত বরণ করেন।
ফটো: সংগৃহিত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে চালানো ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১২ জন সেনাসদস্যসহ মোট ১৫ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার (২৪ ২৪ জুলাই) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মর্মান্তিক ঘটনার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি দ্রুতগতির গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো চৌকিটি ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই দায়িত্বে থাকা ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তা শাহাদাত বরণ করেন।
ঘটনার পর গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশের এই ১৫ জন বীর সন্তান মাতৃভূমির নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করেছেন। এই ঘটনার পরপরই পুরো এলাকা অবরুদ্ধ করে ফেলে যৌথ বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
সূত্রঃ খালিজ টাইমস