ব্রেকিং
আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী আনোয়ারায় বাস-সিএনজি ভয়াবহ সংঘর্ষ; নিহত ২ আহত অনেকে! আমিরাতে বাংলাদেশীদের বৈধ ভিসা বাতিল; বিপাকে হাজারো প্রবাসী! আনোয়ারায় পুলিশের হাত থেকে পরোয়ানাভুক্ত বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনোয়ারায় মাদকের বিরুদ্ধে রাজপথে এলাকাবাসী চট্টগ্রামে আলোচিত শীর্ষসন্ত্রাসী ডেভিড ইমন অবশেষে গ্রেফতার আনোয়ারায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মোহাম্মদ আলী গ্রেপ্তার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট এক দশকের অপেক্ষার অবসান; আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের যাত্রা শুরু দুই মন্ত্রীর উপস্থিতির মাঝেই আনোয়ারায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ আনোয়ারায় আবারও বন্য হাতির তাণ্ডবঃ গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, চরম আতঙ্কে এলাকাবাসী
আনোয়ারা ব্রেকিং

পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ১৫ এপ্রিল ২০২৬ বিকাল ৫:৫৬ সময়

পর্যটন কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়ম চলতে থাকলে সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে। নিম্নমানের কাজের কারণে পর্যটন শিল্পের এই বিশাল সম্ভাবনা হুমকির মুখে পড়বে।

পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন | ফটো: প্রিয় আনোয়ারা

আনোয়ারার পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় ২ নম্বর বারশত ও ৩ নম্বর রায়পুর ইউনিয়নের কয়েকশ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান “খাজা ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ”-এর স্বত্বাধিকারী সুজন সিংহ নির্মাণকাজে চরম অবহেলা করছেন। বিশেষ করে সীমানা প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা তৈরিতে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এছাড়া নির্মাণকাজে সমুদ্রের লবণাক্ত পানি ব্যবহারের ফলে স্থাপনাগুলোর স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পর্যটন কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে অনিয়ম চলতে থাকলে সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে। নিম্নমানের কাজের কারণে পর্যটন শিল্পের এই বিশাল সম্ভাবনা হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে এই দুর্নীতির তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি বাড়ানোর আহ্বান জানান তারা।

অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। কল রিসিভ না করায় তাদের আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নির্মাণকাজের মান যাচাই এবং জনমনে সৃষ্ট ক্ষোভ প্রশমনে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

 

ট্যাগ: #দুর্নীতি #পারকি #অনিয়ম #লুটপাট
মন্তব্য (0)
আপনার মন্তব্য লিখুন
* চিহ্নিত তথ্য আবশ্যক। অশালীন মন্তব্য মুছে দেওয়া হবে।